ফজলে আকবরকে লে. জেনারেল ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সকালে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লে. জেনারেল পদোন্নতিপ্রাপ্ত প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মোল্লা ফজলে আকবরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। খবর বাসসের।এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল মো. আবদুল মুবিন এনডিসি, পিএসসি, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মাহবুবুল হক শাকিলসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্বের ভিত্তিতে সেনাবাহিনী পরিচালিত হবে সেটাই আমাদের সরকারের নীতি। তিনি সেনাবাহিনীকে জনকল্যাণে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।আইএসপিআর জানায়, মোল্লা ফজলে আকবর ১৯৭৬ সালে সেনাবাহিনীতে (তৃতীয় বিএমএ) যোগ দেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক করা হয়।এর আগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মো. মইনুল ইসলাম লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। রোববার সেনাসদর থেকে জারি করা এ-সংক্রান্ত আদেশে এ কথা বলা হয়।