ফজলে রশিদ এমডি এহসান উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে রশিদ
ফজলে রশিদ

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে খোন্দকার ফজলে রশিদ এবং মো. এহসান খসরু উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। ফজলে রশিদ এই পদে যোগ দেওয়ার আগে প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা এবং এহসান খসরু প্রাইম ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন।
ফজলে রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভের পর ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। ১৯৮২ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং ১৯৯৯ সাল পর্যন্ত এই ব্যাংকের দেশে-বিদেশে বিভিন্ন শাখায় উচ্চপর্যায়ে কর্মরত ছিলেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সেক্রেটারি জেনারেল এবং আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এহসান খসরু গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সদস্য। বিজ্ঞপ্তি।