ফজলে রাব্বী হলে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলের একটি কক্ষে গতকাল সোমবার বিকেলে অন্তত একসঙ্গে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শিক্ষার্থীরা জানায়, ফজলে রাব্বী হলের দ্বিতীয় তলার ওই কক্ষটিতে ছাত্রদলের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খানের নামে বরাদ্দ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা অপসারণকারী দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, কক্ষে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। কক্ষটিতে বোমা তৈরি হতো বলেই মনে হচ্ছে।পুলিশ জানায়, তালাবদ্ধ কক্ষটির তালা ভেঙে তল্লাশি করে ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করে পুলিশ।