ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে নাইট উপাধিতে ভূষিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে। লন্ডনের বাকিংহাম প্রাসাদে বিশেষ এক অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিঙ্গুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ’ উপাধি গ্রহণ করেন ফজলে হাসান আবেদ। খবর ইউএনবির। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র ব্যক্তিদের ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদকে এই বিরল সম্মান দেওয়া হলো। ১৯৪৭ সালের পর বাংলাদেশি হিসেবে ফজলে হাসান আবেদই প্রথম এ সম্মান পেলেন।সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর কমিউনিটি লিডারশিপসহ (১৯৮০) বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।