ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরে অবস্থিত সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা লুটসহ বিভিন্ন ভবনের দরজা-আলমারি ভাঙচুর ও কলেজের নৈশপ্রহরীকে মারধর করেছে।এ ব্যাপারে নৈশপ্রহরী গোলাম হোসেন জানান, রাত তিনটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র ডাকাত ক্যাম্পাসে ঢুকে তাঁর হাত-পা-মুখ বেঁধে তাঁকে মারধর ও কুপিয়ে জখম করে। পরে তারা তাঁকে বেঁধে রেখে কলেজের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন বিভাগের আলমারি ভেঙে তছনছ করে। সকালে কলেজের শিক্ষকেরা এসে তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। কলেজের প্রধান সহকারী মনোজ কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ হাজার টাকা ডাকাতেরা লুটে নিয়েছে।