ফজিলাতুন্নেছা মুজিবের ৮১তম জন্মবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮১তম জন্মবার্ষিকী। তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তিনি নির্মমভাবে নিহত হন।বেগম ফজিলাতুন্নেছা মুজিব মাত্র তিন বছর বয়সে পিতা ও পাঁচ বছর বয়সে মাতা হারান। তাঁর ডাকনাম ছিল রেণু। পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন যথাযোগ্যভাবে পালনের জন্য আওয়ামী লীগ আজ সকাল সাড়ে নয়টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলের (সাবেক শেরাটন) গ্রান্ড বলরুমে আলোচনা সভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।