ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী আজ শুক্রবার।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ফজিলাতুন্নেছা মুজিবকেও হত্যা করে ঘাতকেরা।
বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন, তখন তাঁর বিভিন্ন দিকনির্দেশনা দলীয় কর্মীদের পৌঁছে দিতেন ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও লড়াই-সংগ্রামে ফজিলাতুন্নেছা মুজিবের অনুপ্রেরণা জোগানোর বিষয় উল্লেখ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দল ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।