ফটক ভেঙে পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় পোশাক তৈরির একটি কারখানার প্রধান ফটক ভেঙে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন৷ গতকাল সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বার্ডস গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে৷ নিহত মোতাহার হোসেন (৪০) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মৃত কাইয়ুম আলীর ছেলে৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে মোতাহার ও আরেক নিরাপত্তাকর্মী কারখানাটির প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন৷ ওই সময় ফটক খুলতে গেলে ওপরে থাকা বেশ ভারী একটি লোহার পাত মোতাহারের ওপর ভেঙে পড়ে৷
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, পরিবারের লোকজন বেলা দুইটায় এসে লাশ নিয়ে গেছে৷ তঁারা কোনো মামলা করতে চাননি৷