ফটিকছড়িতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ এলাকা থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফটিকছড়ি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের পথচারীরা পাশের ধানি জমিতে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লাশের পরনে লুঙ্গি এবং গায়ে শার্ট রয়েছে। চোখের নিচে এবং বুকে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ধারণা, অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে চলে যেতে পারে।