ফটিকছড়িতে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করে দেন। অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ভাটার আগুন নেভান এবং কাঁচা ইট ধ্বংস করে দেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নিয়মনীতি না মেনে নারায়ণহাটের ‘নানা ইটভাটা’ গড়ে ওঠে। এই ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছিল। বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়কে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন প্রথম আলোকে বলেন, লাইসেন্স ছাড়া ইটভাটা গড়ে তোলা এবং পরিবেশের ক্ষতি করায় অভিযান চালিয়ে ভাটাটি বন্ধ করা হয়। তিনি বলেন, এর আগে গত ৩ ডিসেম্বর ভাটাটি একবার বন্ধ করা হয়েছিল।