ফটিকছড়িতে ট্রাক্টর চাপায় চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর টেকবাড়িয়া চা-বাগানে ট্রাক্টরের চাপায় চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে বাগানের ভেতর এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ধনি রাম (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনি রাম বাগানে কাজ করার জন্য ট্রাক্টরটি নিয়ে যাচ্ছিলেন। পাহাড়ি পথের ঢালু থেকে নামার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই সময় ধনি রাম ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।