ফটিকছড়িতে তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তথ্য অধিকার আইনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলার শফিকুন নুর মওলা মিলনায়তনে কর্মশালায় বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ ১৯০ জন অংশ নেন। কর্মশালা উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় তিনটি অধিবেশনে প্রশিক্ষক ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল করিম ও তথ্য কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম। —ফটিকছড়ি প্রতিনিধি