ফটিকছড়িতে দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ফেনী-রামগড় সড়কের বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরও এক আরোহী আহত হয়েছেন।
নিহত দুজন হলেন চালক মুহাম্মদ শিপন (৩০) ও মুহাম্মদ মনির হোসেন (২৫)। তাঁদের বাড়ি উপজেলার বাগানবাজার এলাকায়।
বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল মান্নান ভূঁইয়া জানান, রামগড় থেকে ফেনীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী গুরুতর জখম হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির প্রথম আলোকে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।