ফটিকছড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে পুড়েছে চা-বাগানের কার্যালয়। এতে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়।
গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কৈয়াছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে। বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আগুন জ্বলতে দেখে বাগানের পাগলা ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়। শ্রমিক-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কার্যালয়টি পুড়ে যায়।
এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। খবর পেয়ে উপজেলার ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব নিরীক্ষা করে। তারা নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।