ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে দুটি দোকান। গতকাল শনিবার বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মুহামঞ্চদ জসিম উদ্দিন বলেন, বেলা তিনটায় আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বাজারের মানিক শীলের সেলুন এবং সমীর দের ফোন-ফ্যাক্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ির দমকল বাহিনীর সদস্যরা ছুটে যান।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ খান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় এবং দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।