ফটিকছড়িতে আগুনে পুড়েছে চার ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগুনে পুড়েছে চারটি বসতঘর। গতকাল সোমবার বিকেলে উপজেলার বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, শিক্ষার্থীদের সনদ ও আসবাব পুড়ে ছাই হয়।
সূত্র জানায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।