ফটিকছড়িতে ইউপি নির্বাচনে জয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শনিবার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৫টিতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাগানবাজার ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রুস্তম আলী, দাঁতমারায় জানে আলম, নারায়ণহাটে আবু জাফর মাহমুদ, ভুজপুরে শফিউল আলম নূরী, হারুয়ালছড়িতে ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দংয়ে সরওয়ার হোসেন, কাঞ্চননগরে রশিদ উদ্দিন চৌধুরী, সুন্দরপুরে মো. শহিদুল আজম, লেলাংয়ে কুতুবউদ্দিন মুহুরী, রোসাংগিরিতে শফিউল আলম, বক্তপুরে ফারুকুল আজম, জাফতনগরে মো. আবদুল হালিম, ধর্মপুরে কাজী মাহমুদুল হক, সমিতিরহাটে মো. নুরুল ইসলাম ও আবদুল্লাপুরে মো. হোসেন আলী।এগুলোর মধ্যে সুন্দরপুরে বিএনপির সমর্থক, ভুজপুর ও হারুয়ালছড়িতে জামায়াত এবং নারায়ণহাটে জাসদ (রব) সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হয়েছেন। বাকিগুলোতে আওয়ামী লীগের সমর্থক প্রার্থীরা জয়ী হন।