ফটিকছড়িতে এক কেন্দ্রে ভোট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আজ রোববার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাজোটের স্থানীয় সাংসদ নজিবুল বশর ভান্ডারী বেলা সোয়া ১১টার দিকে আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। তিনি চলে যাওয়ার পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন জাল ভোট দেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। দুই প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ভেঙে ফেলে ও ১০০-১৫০ ব্যালট পেপার ছিঁড়ে ফেলে।
প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আপাতত এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৬৬ জন।