ফটিকছড়িতে কাল শেখ হাসিনার জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের মাঠে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীদের চাঙা এবং হেফাজতের অপপ্রচারের জবাব দিতেই প্রধানমন্ত্রী ফটিকছড়িকে জনসভা করার জন্য বেছে নেন।সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মৃত্যুর পর এই আসনে আওয়ামী লীগের শক্ত কোনো প্রার্থী নেই। গত নির্বাচনে এ টি এম পেয়ারুল ইসলাম বিএনপির সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কাছে হেরে যান।