ফটিকছড়িতে খননযন্ত্র ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে অবৈধভাবে বালু তোলার সময় গতকাল সোমবার ৩ লাখ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা দুটি খননযন্ত্র (ড্রেজার) পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার কাঞ্চনগর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া লেলাং খালের ফেনুয়া এলাকায় অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে গতকাল দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে তিনটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছিল। পরে অবৈধভাবে তোলা প্রায় ৩ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত তিনটি খননযন্ত্র জব্দ করেন। দুটি খননযন্ত্র ও কিছু যন্ত্রাংশ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।