ফটিকছড়িতে চা-পাতার উৎপাদন বাড়ানোর বিষয়ে কর্মশালা
২০১৭ সালে চা-পাতার উৎপাদন বাড়ানোর বিষয়ে কর্মশালা ৫ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা-বাগানে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বারমাসিয়া চা-বাগানের আবাসিক পরিচালক বাবুল বিশ্বাস। কর্মশালায় বাগানের সহকারী ব্যবস্থাপক, মাঠ কর্মকর্তা, সরদার ও শ্রমিকেরা অংশ নেন। টিকে গ্রুপের পরিচালক (পরিচলন ও বিপণন) তারিক আহমেদ চা-পাতার গুণগত মান বজায় রাখতে মাঠ পর্যায়ের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গাপানি চা-বাগানের ব্যবস্থাপক উৎপল বিশ্বাস। আরও বক্তব্য দেন রাবার প্রজেক্টের উপদেষ্টা এমদাদ হোসেন, মো. দিদারুল আলম, বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক নিয়াজুর রহমান, এলাহী নূর চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, বাগানের কর্মী সেলিম উদ্দিন, সুপ্রকাশ চক্রবর্তী, দীপক রণজন বিশ্বাস, অভিজিৎ চক্রবর্তী, বিপ্লব বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, মৃদুল ঘোষ, সনজয় দত্ত, রবীন্দ্র সিং প্রমুখ।