ফটিকছড়িতে টর্নেডোর ছোবলে ২৬টি ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গত সোমবার রাতে টর্নেডোর ছোবলে ২৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এর পাশাপাশি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মানবেতর জীবন যাপন করছে।উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী জানান, সোমবার রাতে দক্ষিণ কাঞ্চননগর গ্রামের ওস্তাদপাড়া, হামিদপাড়া, শেয়ানপাড়া, ফকিরপাড়া ও বুলবুলিপাড়ায় টর্নেডোর আঘাতে আধা পাকা, কাঁচা ও মাটির ২৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। টর্নেডোর ছোবলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মানবেতর দিন যাপন করছে। তিনি তাদের সহায়তার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।বন্যা মনিটরিং সেলের প্রধান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, টর্নেডোর ছোবলে ২৬টি ঘর বিধ্বস্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ জানান, তিনি ছুটিতে আছেন। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করতে একটি সেল গঠনের নির্দেশ দিয়েছেন।