ফটিকছড়িতে ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রোসাংগিরী গ্রামের আজিমনগর এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির বিনাজুরী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ২৫ কেভি ও ১৫ কেভি ক্ষমতার দুটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। আজিমনগর এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক মুহাম্মদ আবদুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান, দুটি ট্রান্সফরমার নেই। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ আজাদী বাজার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নুরুল আলম ভূঁইয়া বলেন, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপনের চেষ্টা চলছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি