ফটিকছড়িতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে গত সোমবার রাতে দুই তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন মো. রুবেল ও মো. সাইদুন্নবী।স্থানীয় লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুবুদ্দিন মুহুরী জানান, শাহনগরের হোসেন চৌধুরী পরিবারের একটি অনুষ্ঠান ছিল সোমবার। এতে যোগ দিতে ওই পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহর ছেড়ে গ্রামের বাড়িতে আসেন। তাঁদের সঙ্গে আসেন ওই পরিবারের তত্ত্বাবধায়ক মো. রুবেল। রাতে রুবেল ও গ্রামের বাড়ির অপর তত্ত্বাবধায়ক মো. সাইদুন্নবী একটি স্যাঁতসেঁতে আবদ্ধ কক্ষে রাত যাপন করেন। সকালে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।