ফটিকছড়িতে পিটিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন অপর দুই যুবক। উপজেলার শাহনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুরুল আলম (৩৫)। তিনি ওই এলাকার মৃত নোয়া মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে তাঁর বাড়ির পাশে চাচাতো ভাই সম্পর্কের প্রবাসী মো. রফিকের আট বছরের ছেলে কর্তৃক কাদা ছোড়া নিয়ে ছেলেটির মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন নুরুল আলম। একপর্যায়ে নুরুল আলম তাঁকে খুন্তি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি কৌশলে সরে যান। মনোয়ারা বেগম তাঁর দুই ভাগিনা মো. জাহেদ (২৬) ও মো. বাদশাকে (২৭) ডেকে বিষয়টি জানান। তাঁরা নুরুল আলমকে ডেকে এনে প্রথমে বকাবকি করে পরে হাত-পা বেঁধে বেধড়ক পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।