ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। তার নাম সোহরাব হোসেন। বয়স দেড় বছর। সে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের প্রবাসী জসিমউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোহরাব হোসেনকে গতকাল শনিবার বেলা একটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধঘণ্টা পর পার্শ্ববর্তী একটি পুকুরে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে নাজিরহাটে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহরাবের ফুফাতো ভাই সাইফুউদ্দিন জানায়, সে দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।