ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে পুকুরে ডুবে রাইদা আক্তার নামের এক বছর তিন মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখারুল ইসলাম গতকাল সকালে পাশের পুকুরে গোসল করতে যান। শিশুকন্যা রাইদাও তাঁর সঙ্গী হয়। গোসল শেষে বাবা ঘরে পৌঁছালে রাইদাও পিছু নেয়। সবার অগোচরে থাকায় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুকুরঘাটে গিয়ে তার নিথর দেহ দেখে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল আলম বলেন, তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।