ফটিকছড়িতে পুলিশের হাত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাত থেকে পালানো সেই আসামিকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতেই ওই এলাকার রামগড় চা-বাগানের অভ্যন্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মীর কাশেম আলী জানান, সেই আসামিকে ধরতে ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়।বিষয়টি মাইকে এবং বিভিন্ন স্থানে মুঠোফোনে লোকজনকে অবহিত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় রাত ১১টার দিকে আসামিকে রামগড় চা-বাগানের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। উপজেলার ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় গ্রেপ্তার অভিযান সফল হয় বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার বিকেলে ভূজপুর থানার হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিলে গাড়ির অপর প্রান্ত দিয়ে সে পালিয়ে যায়।