ফটিকছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে মো. আনু (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দৌলতপুরের ইমামনগর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। নিহত আনু সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কেশবপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জানা যায়, কিছু দিন আগে সুনামগঞ্জ থেকে আনু কয়েকজন সঙ্গীয় কামলা হিসেবে ফটিকছড়িতে আসেন। গতকাল ইমাম নগর গ্রামের কৃষক শফিউল আলমের কৃষি জমিতে দিনমজুরের কাজ করার সময় বিকট শব্দে বজ্রপাতের সৃষ্টি হয়। এতে তার মৃত্যু ঘটে।