ফটিকছড়িতে বন্যার স্রোতে প্রাণ গেল এক ব্যক্তির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার স্রোতে প্রাণ হারিয়েছেন দিলীপ কুমার শীল (৪৫)। তাঁর বাবা রায়মোহন শীল। গত রোববার রাতে দোকান থেকে বাসায় যাওয়ার পথে পূর্ব আজিমনগর গ্রামের মরাখালের ভাঙ্গামুখ নামক স্থানে পৌঁছালে প্রবল স্রোতের পানিতে তিনি তলিয়ে যান। রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিউল আলম জানান, নিহত ব্যক্তি এলাকার একজন পল্লিচিকিৎসক। এলাকায় গরিবের চিকিৎসক নামে তাঁকে সবাই চেনে।