ফটিকছড়িতে বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকেরা। এ পরিস্থিতিতে পুলিশ গ্রাহকদের লাঠিপেটা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার পাইন্দংয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।প্রত্যক্ষদর্শী বিবিরহাটের ব্যবসায়ী মো. আবু এখলাছ ও হাবিবুর রহমান জানান, উপজেলার দৌলতপুর, সুন্দরপুর ও পাইন্দং এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে প্রায় দুই হাজার বিক্ষোভকারী বিবিরহাটে সদর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ে আসে। কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানায়। এতে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে কার্যালয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য আবুল হোসেন, ফজলু, স্বপনসহ অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এর আগে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য উপজেলা সদরের পল্লী বিদ্যুতের ডিজিএম সরওয়ার জাহান গ্রাহকদের সঙ্গে বৈঠক করতে গতকাল সকালে পাইন্দং ইউপি কার্যালয়ে যান। সেখানে বিক্ষুব্ধ গ্রাহকেরা তাঁকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ইউপি চেয়ারম্যান শাহ আলম সিকদারের সহায়তায় তাঁকে উপজেলা সদরে পাঠিয়ে দেওয়া হয়।সরওয়ার জাহান বলেন, ‘জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো আমরা বিদ্যুৎ পাচ্ছি না। ফলে আমাদের কিছুই করার নেই।