ফটিকছড়িতে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে গত বৃহস্পতিবার রাতে চেরেমা মারমা (১৮) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি শোভনছড়ি গ্রামের মারমা পাড়ার আটাশে মারমার কন্যা।ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. বাবুল জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা সমমান কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ পান করেন। সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়। এলাকাটি দুর্গম হওয়ায় গতকাল শুক্রবার সকালে মেয়েটির বাবা আটাশে মারমা বিষয়টি থানায় অবহিত করেন। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।