ফটিকছড়িতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাছে ব্যবসায়ী নেতা মো. আবদুল গনি হত্যার ঘটনায় ভুজপুর থানায় মামলা করা হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন গতকাল সোমবার ১৪৪ ধারা প্রত্যাহার করেছে।থানা সূত্র জানায়, হত্যা মামলায় নুরুল আবছার, সেলিম, ফারুক, আনিছ, আবু আহমদসহ ৩২ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্ত শেষে গত রোববার রাতে আবদুল গনির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হেঁয়াকো বাজার ব্যবসায়ী বণিককল্যাণ সমিতির সভাপতি ও দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল গনিকে বাড়ির পাশে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে তাঁর ভাগনে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।