ফটিকছড়িতে যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নেজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার মধ্যম কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের পার্শ্ববর্তী হাজীর ভিটায় নেজামের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের কাঁধের নিচে, নাক ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নেজামকে পেটানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত নেজাম উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন অভিযোগ করেন, রাত তিনটার দিকে একই বাড়ির সালাউদ্দিন (২৬) ও শিবু (২৫) নামের দুই ব্যক্তি তাঁকে মুঠোফোনে ডেকে পার্শ্ববর্তী খামারে যেতে বলে। এরপর আর ফিরে আসেননি। ওই দুজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। থলে নেওয়া যাবে নাজাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ (পুরাতন), ১১ (নতুন) নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আগতদের নিরাপত্তার স্বার্থে কোনোরকম থলে বহন করা যাবে না। এ ছাড়া কোনো বস্তু যা সন্দেহ সৃষ্টি করতে পারে, তা বহন না করার অনুরোধ করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তি।