ফটিকছড়িতে শিক্ষার ভিত রচনাসংক্রান্ত কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য সাক্ষরতা, জাতিসংঘ কী ও এইডস কীভাবে ছড়ায়-এসব তথ্য আগে জানা ছিল না চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপর ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহনাজ আকতারের। কখন ও কোন তথ্যের প্রয়োজন, কোথায় সেটিকে খুঁজতে হবে এবং নিয়মানুযায়ী কীভাবে সেই তথ্যকে মূল্যায়ন, ব্যবহার ও অন্যের কাছে পৌঁছাতে হবে—এ বিষয়গুলো জানত না বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র পারভেজ উদ্দিন। গত দুই দিনের প্রশিক্ষণে তাদের পক্ষে এসব জানা সম্ভব হয়েছে।শুধু শাহনাজ ও পারভেজ নয়, একই বিদ্যালয়ের ৩০ জন (১৫ জন ছাত্র, ১৫ জন ছাত্রী) শিক্ষার্থীকে গত শুক্র ও গতকাল শনিবার প্রশিক্ষণ দিয়েছে জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক) ঢাকা ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ বাংলাদেশ (সিআইএস-বি)।কর্মশালার শুরুতে জাতিসংঘ সাক্ষরতার অংশ হিসেবে তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।