ফটিকছড়িতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর এলাকায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার পাশার বিরুদ্ধে। গত শনিবার রাতে ফাতেমা বেগম (২৬) নামে ওই গৃহবধূকে হত্যা করা হয়। তিনি আনোয়ারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। তাঁর আট বছরের একটি মেয়ে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ির শাহনগর এলাকায় দারোগাবাড়ির বিদেশ ফেরত আনোয়ার পাশার সঙ্গে দ্বিতীয় স্ত্রী ফাতেমার প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে ফাতেমাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যা করেন। এ সময় তিনি মাতাল ছিলেন। আনোয়ার তাঁর প্রথম স্ত্রীকেও হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় ফাতেমার বাবা তোফাজ্জল আহমেদ গতকাল ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দেন।