ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেলের চালক নিহত ও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আনোয়ার হোসেন (১৮)। আহত দুজন হলেন মুহাম্মদ ইব্রাহিম (১৯) ও মুহাম্মদ তারেক (২১)। তাঁদের সবার বাড়ি ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামে। আহত দুজনকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ির নাজিরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাসের চালককে আটক করার
চেষ্টা চলছে।