ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ যাত্রী। গত রোববার রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের করবল্লাহ টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মো. মামুন (২০) ও সুবল নাথ (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী একটি বাস রোববার রাত নয়টায় ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাবারবাগানের পাশে খাদের নিচে পড়ে যায়। এতে দুজন প্রাণ হারায়। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়। তারা ফটিকছড়ি ও মানিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।