ফটিকছড়িতে ২১ বিক্রয়কর্মী পেলেন রেইনকোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন ধরে পত্রিকা বিক্রি করি। পাঠকেরা ঝড়-তুফান মানে না, একটু দেরি হলেই আমাদের ওপর খেপে যায়। এখন বৃষ্টি হলেও ঠিকমতো পত্রিকা দেওয়া যাবে।’প্রথম আলোর দেওয়া রেইনকোট পেয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন সংবাদপত্র বিক্রয়কর্মী নুরুল হুদা। গতকাল বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নুরুলসহ ২১ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর চট্টগ্রাম অঞ্চলের বিক্রয় নির্বাহী মাহাবুবুর রহমান, শুভাশিস বড়ুয়া ও ফটিকছড়ি প্রতিনিধি এস এম আক্কাছ উদ্দিন।