ফটিকছড়ির বিএনপি নেতা সিরাজ দেড় বছর ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেদের নিয়ে সব সময় একসঙ্গে ইফতার করতেন। ঈদে তাদের নিয়ে কী যে আনন্দ করতেন, তা বলে বোঝাতে পারব না। পরিবারের সবাইকে নিয়ে দিনভর আনন্দে আত্মহারা থাকতেন। ঈদের দিন নামাজে যাওয়ার আগে সবাইকে বকশিশ দিতেন। নামাজ থেকে ফিরে আমার পরনে লাল শাড়ি না দেখলে বকা দিতেন। এবার তিনি নেই। ঈদে ছেলেদের কত আবদার থাকত। ছেলেরা আমাকে বলেনি কিছু কিনে দিতে। মা হয়ে এই কষ্ট আমি কীভাবে সহ্য করি।’কান্নাজড়িত কণ্ঠে বললেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দেড় বছর ধরে নিখোঁজ বিএনপির নেতা ও লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এস এম শহীদুল আলম সিরাজের স্ত্রী সোলতানা পারভিন।২০১২ সালের মার্চে রহস্যজনক নিখোঁজ হওয়া এ নেতার স্ত্রীর সঙ্গে গত সোমবার কথা হয়। স্বামীকে গত দেড় বছরে এক মিনিটের জন্যও ভুলতে পারেননি তিনি। তিনি জানান, ছেলেদের মুখের দিকে তাকালে কষ্ট লাগে। চোখ জলে ভিজে যায়।সোলতানা জানান, আনোয়ারুল আজিম অনন (১৩) ও আনোয়ারুল ইকবাল আবির (৭) নামের দুই ছেলেসন্তান রয়েছে। তারা সপ্তম ও প্রথম শ্রেণীতে পড়ে। এখন কোনো রোজগার নেই। বাবার (শ্বশুর) দেওয়া অর্থে এত দিন কেটেছে। সন্তানদের লেখাপড়া বন্ধ করতে হবে, এ শঙ্কা বারবার পীড়া দেয়।বড় ছেলে অনন প্রথম আলোকে বলে, ‘ঈদ আমাদের জীবনে আর আসবে বলে মনে হয় না। বাবার হদিস পাওয়া না গেলে আমাদের পড়ালেখা মাটি হয়ে যাবে।’গত বছরের ১ মার্চ বিএনপির সমাবেশে ঢাকার উদ্দেশে বের হয় সিরাজ। ৬ মার্চ ঢাকা থেকে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়। এর পর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাঁর। তিনি বিএনপির কার্যকরী সদস্য ছিলেন। এ ঘটনায় স্ত্রী চট্টগ্রাম নগরের কুলশী ও পাঁচলাইশ মডেল থানায় পৃথক জিডি করেন।