ফটিকছড়ির সেই পাহাড় কাটার অপরাধে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা-বাগানের অভ্যন্তরের সেই পাহাড় কাটার অপরাধে জরিমানা আদায় করেছে প্রশাসন।
গতকাল রোববার নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলামের আদালত এ জরিমানা আদায় করেন। নির্বাহী হাকিম বলেন, প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করতে শুক্রবার সেখানে ভূমি কর্মকর্তাদের পাঠানো হয়। তাঁরা সংবাদের সত্যতা নিশ্চিত করে পাহাড় কাটা বন্ধ করে দেন। অফিসের কার্যদিবস খোলা না থাকায় আজ (রোববার) বাগান কর্তৃপক্ষকে কৃত অপরাধের জন্য তাৎক্ষণিক ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে পাহাড় না কাটার মুচলেকাও দেন তাঁরা। গত শুক্রবার ‘ফটিকছড়িতে অনুমতি ছাড়া চলছে পাহাড় কাটা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।