ফটিকছড়ির ৬৭টি ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ভোটকেন্দ্রসহ এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়নে ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রের নিরাপত্তার ছক ও তালিকা তৈরি করা হয়েছে।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী (নৌকা), উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন মুহুরী (মোরগ)। তবে নাজিম উদ্দিন মুহুরীর প্রার্থিতা থাকলেও তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।