মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের এবারের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের উদ্যোগে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হন। এরপর তাঁরা দুপুর ১২টার দিকে ফার্মগেট অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। ​এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

দুপুর ১২টার দিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হন। 

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

বিক্ষোভ মিছিলটি সার্ক ফোয়ারার কাছে এলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

পুলিশের বাধা পেরিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এগিয়ে যান।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

একটু দূরে যেতেই পুলিশের বাধায় আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

মিছিলের বাধায় পুলিশ গালাগালি করলে অপমানে এক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

বিক্ষোভরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে অন্যরা এগিয়ে যান।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন কর্তব্যরত পুলিশের এক সদস্য।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

 আন্দোলনকারীদের সরাতে পুলিশ ফাঁকা গুলি করতে করতে ধাওয়া দেয়।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন । এ সময় পুলিশ ধরপাকড় চালায়।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

একপর্যায়ে আন্দোলনকারীরা আবার মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। ছবিটি বাংলামোটর থেকে তোলা।