ফটোসাংবাদিক রকিব খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ রকিব খান
এম এ রকিব খান

ফটোসাংবাদিক এম এ রকিব খান (৬৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই সদস্য স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল ইংরেজি দৈনিক নিউ এজ। তিনি ফটোসাংবাদিক হিসেবে বাংলার বাণী, মুক্তকণ্ঠ, আজকের কাগজ ও জনতায় কাজ করেছেন।
এম এ রকিব খানের মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সব সদস্য গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্বজনেরা জানিয়েছেন, রকিব খানের বড় মেয়ে ইতালি থেকে না আসা পর্যন্ত তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। বিজ্ঞপ্তি।