প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদী ও ফটোগ্রাফিয়ার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ফটো উৎসব। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এ উৎসবের উদ্বোধন করা হবে। ২৭ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পকলা একাডেমীর গ্যালারিতে থাকবে আলোকচিত্র প্রদর্শনী। উৎসব উপলক্ষে একাডেমীর মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন।