ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ২০১৬-১৮ মেয়াদের কমিটিতে এ কে এম মহসীন সভাপতি ও মীর আহাম্মদ সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শরীফ সারওয়ার, ইকবাল হাসান, কোষাধ্যক্ষ নাসিম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, প্রচার সম্পাদক বাবুল তালুকদার, দপ্তর সম্পাদক রফিকউদ্দিন এনায়েত এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ খন্দকার। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কুমার ঘোষ, মতিউর সেন্টু এবং সাতজন নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি।