নজরুল স্মৃতিকেন্দ্র
জাতীয় কবি কাজী নজরুল ইসলামে বাল্যকালে বেশ কিছু সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বটতলা নামাপাড়া নামক এলাকায়। তার স্মরণে এখানে গড়ে তোলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র। এই স্মৃতিকেন্দ্রের পুরো এলাকা জুড়ে রয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন দুর্লভ উপকরণ, স্বরচিত গান, কবিতা ও গল্পসহ বেশ কিছু বই এবং কিছু আলোকচিত্র। কবির জীবনকালে ঘটে যাওয়া নানান ঘটনার বর্ণনাসহ বিভিন্ন বই নিয়ে গড়ে তোলা হয়েছে পাঠাগার। প্রতিদিনই দেশ ও বিদেশ থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী আসেন। ত্রিশাল উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে নজরুল প্রেমী মানুষের ভিড় থাকে সারা বছরই। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ময়মনসিংহের আলোকচিত্রী জগলুল পাশা।

ত্রিশালে নজরুল স্মৃতিকেন্দ্র ভবন।

স্মৃতিকেন্দ্রের গ্যালারি ঘুরে দেখছেন দর্শনার্থীরা।

পাশেই আছে ঘাট বাঁধানো পুকুর।

এক পাশে রয়েছে বিচুতিয়া ব্যাপারী বাড়ি। যেখানে বেশ কিছু সময় কবি জায়গীর ছিলেন।

আছে কলের গানের বাদ্যযন্ত্র।

গ্রন্থাগারে রয়েছে নজরুলের অসংখ্য বই।

রয়েছে শেওলা জড়ানো সবুজ পথ।

বিচুতিয়া বেপারীর বাড়িতে এই পিঁড়িতে বসে খাবার খেতেন কবি নজরুল।

কবির ব্যবহৃত বাদ্যযন্ত্র।

দুর্লভ একটি পারিবারিক ছবি।

বাগানে মিলবে হাজারো জবা ফুল।

গ্যালারিতে শোভা পাচ্ছে গ্রামোফোন।

দেয়ালে মিলবে স্মৃতি বিজড়িত নানান উপকরণ।

নজরুলের হারানো গানের খাতা বইটি মিলবে গ্রন্থাগারে।