ফটোকপিয়ার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে যন্ত্রপাতি আমদানির ঘোষণায় আসা এক কনটেইনার খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ ফটোকপিয়ার ও প্রিন্টার মেশিন। গতকাল সোমবার বন্দরের এনসিটি ইয়ার্ডে কনটেইনার খুলে এই চিত্র দেখতে পান বন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তারা। কাস্টম হাউস সূত্র জানায়, গতকাল কনটেইনারটি খুলে পুরোনো ফটোকপিয়ার, প্রিন্টার মেশিন, রান্নার তেল, গাড়ির জন্য ব্যবহূত লাইট ও ব্যাটারি ইত্যাদি পাওয়া যায়। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব পণ্যের গণনা চলছিল। কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কনটেইনারে ঘোষণার বাইরে পণ্য পাওয়া গেছে। এর মধ্যে পুরোনো ফটোকপিয়ার আমদানি নিষিদ্ধ।