ফটোগ্রাফি ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে ফিরে আসে। দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটির অ্যাডমিন কুমার বিপ্লব দীপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা ফটোগ্রাফির অনুশীলন, গণমাধ্যম, আর্কাইভ ও মানুষের কাছে তথ্য সরবরাহ করার অন্যতম প্রধান ও সহজ মাধ্যম হিসেবে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তব্য দেন দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান, দিনাজপুর ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সদস্য মিঠুন প্রমুখ।