ফটোজার্নালিস্টদের কার্যালয়ে ঢুকে পুলিশের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে গতকাল শুক্রবার ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঢুকে দুই অফিস সহকারীকে মারধর করেছে পুলিশ। তাঁরা হলেন সোহেল রানা ও আল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদের আশপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ। এ সময় পুলিশের একটি দল বায়তুল মোকাররমের উত্তর ফটকের উল্টো দিকে অবস্থিত ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করে। ফটোসাংবাদিকেরা মসজিদের উত্তর ফটকে প্রতিবাদ জানান।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান জানান, হকার উচ্ছেদের সময় ভুল বোঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে।